Logo Logo

ববিতে প্রথমবারের মতো প্রকাশ্যে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর টি-শার্ট, দলীয় পতাকা এবং জাতীয় পতাকা বহন করেন। র‍্যালিতে ‘গণভোটে হ্যাঁ’, ‘জাস্টিস ফর হাদি’, এবং ‘সন্ত্রাসী ও চাঁদাবাজদের না’ সংবলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।

‎শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি নিয়ামুল হাসান নাঈম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ববি শিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। শাখা সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও ছাত্রসমাজের কল্যাণে দেশপ্রেমিক নাগরিক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ছাত্রশিবির, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো নিয়মিত তাদের কর্মসূচি পালন করছেন৷ ছাত্র শিবির এর আগে বিশ্ববিদ্যালয়ে ‘এক শিক্ষার্থী এক কুরআন’ স্লোগানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২ হাজার কপি কুরআন বিতরণ। ৩৬ জুলাই উপলক্ষে সাইকেল র‍্যালির মতো কর্মসূচি পালন। নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান করে সংগঠনটি।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৮৫তম (বিশেষ) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিসহ সব ধরনের দলীয় ও পেশাজীবী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...