Logo Logo

বাংলাদেশ আমাদের ভাই, বিশ্বকাপে সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক


Splash Image

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে পাকিস্তান। এমনকি টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বাদ পড়ার পর ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। এ অবস্থায় পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটিকে ‘ভাই’ হিসেবে উল্লেখ করেছেন এবং বাংলাদেশি সমর্থকদের সমর্থন কামনা করেছেন।


বিজ্ঞাপন


আইসিসি আয়োজিত অধিনায়কদের সংবাদ সম্মেলনের দ্বিতীয় সেশনে সালমান আগা বলেন, পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি।

সালমান আগা বলেন, “হ্যাঁ, তারা আমাদের ভাই। আমাদের সমর্থন দেওয়ার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তারা বিশ্বকাপে খেলছে না—এটা সত্যিই দুঃখজনক। আশা করি তারা টুর্নামেন্ট জুড়ে আমাদের সমর্থন দিয়ে যাবে।”

পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে অধিনায়ক বলেন, দলটি নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রসঙ্গে সালমান আগা স্পষ্ট করে বলেন, এটি পাকিস্তান দলের বা বোর্ডের একক সিদ্ধান্ত নয়। তার ভাষায়, “ভারতের বিপক্ষে খেলার বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয়ের বিষয়। আমরা সেটিকে সম্মান জানাই। তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে চলব।”

নকআউট পর্বে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেমিফাইনাল বা ফাইনালে যদি আবার ভারতের বিপক্ষে আমাদের খেলতে হয়, তাহলে আমরা পিসিবি ও সরকারের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...