Logo Logo

প্রকৃত ইসলামী শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মেজর হাফিজ


Splash Image

ভোলার তজুমদ্দিনে এক নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাসূল (সা.) যেভাবে ইসলামী শাসন কায়েম করেছিলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সেই আদর্শেই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একজন প্রকৃত ইসলামী শাসক হিসেবে অভিহিত করে বলেন, তাঁর চেয়ে বড় ইসলামী শাসক আর কেউ ছিলেন না।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রয়ারি) বিকেলে উপজেলার শম্ভুপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতা দখল করে রেখেছিলেন এবং বিশ্ব ইতিহাসে তিনি একজন স্বৈরশাসক হিসেবেই পরিচিত থাকবেন। এ সময় তিনি বিএনপি আমলের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শম্ভুপুর দক্ষিণ বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু এবং সাবেক সভাপতি একেএম মুহিবুল্লাহ নাগর। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম বাছেত পাটওয়ারী সভায় বক্তব্য রাখেন।

তজুমদ্দিনের এই বিশাল সমাবেশে আরও অংশ নেন জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত এবং চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার। উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন ও ছাত্রদল সভাপতি মো. মামুন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

জনসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন। শম্ভুপুর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রচার জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...