Logo Logo

লালমোহনে ধানের শীষ প্রতীকের পক্ষে কৃষক দলের গণসংযোগ ও প্রচারণা


Splash Image

ভোলার লালমোহনে ভোলা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম-এর ধানের শীষ প্রতীকের সমর্থনে দিনভর গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লালমোহন উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই প্রচারণা চালানো হয়।

গণসংযোগকালে লালমোহন পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক মনসুর হেলাজ তালুকদার ভোটারদের উদ্দেশে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি বলেন, দেশের আগামী দিনের প্রত্যাশা পূরণে বিএনপির অঙ্গীকার এবং তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে তারা জনগণের কাছে যাচ্ছেন। বিশেষ করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ দলের ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধার কথা সাধারণ ভোটারদের অবহিত করা হচ্ছে।

প্রচারণায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কৃষক দল নেতারা জানান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও দেশপ্রেমের কথা তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক সাড়া ফেলছে। অভিজ্ঞ এই নেতার হাত ধরে এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম। জেলা নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে আরও অংশ নেন উপজেলা কৃষক দল নেতা মো. মিজানুর রহমান, মামুন গাজি, পৌরসভা কৃষক দলের সভাপতি সেলিম হাওলাদারসহ উপজেলা ও পৌরসভা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...