Logo Logo

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী পথযাত্রা


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে এক বিশাল নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সোনাপুর এলাকায় এই বর্ণাঢ্য প্রচারণার আয়োজন করা হয়।

বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিমের নেতৃত্বে সোনাপুর জামে মসজিদের সামনে থেকে পথযাত্রাটি শুরু হয়। মিছিলটি উত্তর সোনাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনাপুর জিরো পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নির্বাচনী এই পথযাত্রায় নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের প্রায় ৮ হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের কণ্ঠে ‘ভোট দিব কিসে, ধানের শীষে’, ‘মোহাম্মদ শাহজাহান সবার সেরা’ এবং ‘১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন’—এমন সব স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

পথযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে আসাদ উল্যাহ আজিম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। এই লড়াইয়ে নোয়াখালী-৪ আসনে সকল ভেদাভেদ ভুলে মোহাম্মদ শাহজাহান ভাইকে বিপুল ভোটে জয়ী করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার জন্য তিনি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষকদল নেতা সেলিম চৌধুরী, যুবদল নেতা জাহিদুর রহমান জাবেদ ও আশ্রাফুল ইসলাম রুবেল। বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...