Logo Logo

ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে : বোন মাসুমা হাদির হুঁশিয়ারি


Splash Image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁর বোন মাসুমা হাদি।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে মাসুমা হাদি বলেন, ওসমান হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না। এ সময় তিনি শহিদ ওসমান হাদির আদর্শকে ধারণ করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মাসুমা হাদি অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার জন্য একাধিকবার সাক্ষাতের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় যখন তাঁরা যমুনার সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলেন, তখন পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেন।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, নির্বাচনের আগে যদি প্রশাসনের এমন মারমুখী আচরণ দেখা যায়, তবে সেই প্রশাসনের অধীনে কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব—এ নিয়ে সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পৌঁছালে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...