Logo Logo

মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত


Splash Image

ছবিটি এআই দ্বারা নির্মিত।

মাগুরার পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজে মোটরসাইকেল ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রোড নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাদশা মোড়ল মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নবগঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ঝরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাক ও এর চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

নিহত পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে তাঁর সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...