Logo Logo

কাশিয়ানীতে জামায়াতের নির্বাচনী জনসভা, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হামিদ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে এই আসনে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। বর্তমানে সমাজ দুর্নীতি, অবিচার, বেকারত্ব ও নৈতিক অবক্ষয়ে জর্জরিত। এই অবস্থা থেকে মুক্তি পেতে জনগণের সক্রিয় সমর্থন প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও একটি সুশাসননির্ভর মানবিক মূল্যবোধের সমাজ গড়ার জন্য। আগামী দিনে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কাশিয়ানী উপজেলা জামায়াতের আমির এবিএম মাসুদুর রহমানসহ অন্যান্য বক্তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত এই জনসভায় প্রায় সাত থেকে আটশত নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সফলভাবে শেষ হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...