বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শার্শা উপজেলার হক কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মাওলানা আজীজুর রহমান বলেন, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাস্তবতায় বাংলাদেশের সাংবাদিকরা নানাভাবে অবহেলা ও বঞ্চনার শিকার। ফলে তারা চরম অর্থনৈতিক সংকট, পেশাগত অনিশ্চয়তা এবং অন্যায় চাপের মধ্যে থেকেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। দল-মত, ধর্ম ও শ্রেণি নির্বিশেষে শার্শার সকল মানুষের মধ্যে সততা, সম্প্রীতি ও মানবিক সম্পর্ক গড়ে তোলাই তার রাজনীতির মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল্লাহ কাসেমী, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী, এনসিপির উপজেলা আহ্বায়ক মুরাদুদৌলাসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...