বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিলটি বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে প্রায় ৪০ হাজার নেতাকর্মী ও সমর্থক এই গণমিছিলে অংশ নেন। এতে নির্বাচনী পরিবেশ আরও চাঙ্গা হয়ে ওঠে বলে জানান স্থানীয় নেতারা।
গণমিছিলে উপস্থিত ছিলেন জামালপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাতের পুত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণমিছিল শেষে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, এই গণমিছিল প্রমাণ করে বকশীগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দিন দিন বাড়ছে, যা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...