Logo Logo

ভাঙ্গায় ৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


আটককৃত নারীর নাম মুক্তা বেগম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের একটি বিশেষ দল ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে অবৈধ ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকসহ আটক নারীকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে ইতোমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...