Logo Logo

মনোহরদী–বেলাবোতে ধানের শীষের গণসংযোগে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি


Splash Image

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে গণসংযোগ করেছে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি।


বিজ্ঞাপন


শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বেলাবো উপজেলার শাহ্-ইরানী মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির সূচনা করা হয়। পরে মনোহরদী ও বেলাবো উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাস, মনোহরদী উপজেলা ওলামা দলের সভাপতি আবুল হাসেম, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি বেলাবো উপজেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মিন্টু, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি মনোহরদী উপজেলা কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হান্নান, বেলাবো উপজেলার পোড়াদিয়া বাজারের পল্লী চিকিৎসক অহিদুজ্জামান পিন্টুসহ মনোহরদী ও বেলাবো উপজেলার পল্লী চিকিৎসক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...