বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
জেলা প্রশাসক জানান, নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর এবং ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী সময় অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের বিভিন্ন তথ্য ও পরামর্শ দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা রিটার্নিং অফিসার হিসেবে তিনি একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, গত মাসে জেলায় ২০ জন আত্মহত্যা করেছে। এই প্রবণতা রোধে মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মহত্যার কুফল নিয়ে জনসচেতনতা তৈরির পরামর্শ দেন তিনি। এ ছাড়াও পরকীয়ার জেরে নিজ কন্যাকে হত্যার দায়ে এক মাকে আইনের আওতায় আনার তথ্য জানিয়ে তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আশ্রাফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাসসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), এনএসআই, কৃষি ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের মতামত ব্যক্ত করেন।
মুক্ত আলোচনায় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন নির্বাচনকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় বিভিন্ন দোকানে অবৈধভাবে পেট্রোল, অকটেন ও কেরোসিন বিক্রি বন্ধের দাবি জানান। জেলা প্রশাসক এই বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দিকনির্দেশনা প্রদান করেন। সভায় মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিটির অন্যান্য সদস্যরাও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
প্রতিবেদক- কেএম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...