Logo Logo

গোবিপ্রবির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সচিব


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন প্রতিনিধি দল।


বিজ্ঞাপন


আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাউয়ুম আরা বেগম এবং অতিরিক্ত সচিব ড. শাহ্ মো. হেলাল উদ্দীন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পরিদর্শন সম্পন্ন করেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের আমন্ত্রণে তারা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।

পরিদর্শনকালে পরিকল্পনা কমিশনের সচিব ও অতিরিক্ত সচিব উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং অবকাঠামো নির্মাণের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় প্রকল্পের কাজের গতি বাড়াতে এবং বরাদ্দকৃত অর্থ সময়মতো ছাড় করার ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের সক্রিয় ও আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, গোবিপ্রবির ইতিহাসে সচিব পর্যায়ের কোনো উচ্চপদস্থ প্রতিনিধি দলের উন্নয়ন প্রকল্প পরিদর্শনের ঘটনা এটিই প্রথম। এ সফর বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামো উন্নয়নের কাজে নতুন গতির সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...