Logo Logo

বেনাপোলে বিপুল পরিমান চেতনা নাশক ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক


Splash Image

যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ও নেশাজাতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ আনারগাজী (৩৯) নামে এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।


বিজ্ঞাপন


রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ভারত থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই মাদকের চালানটি জব্দ করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আসা ‘ডাব্লিউ বি ১১-ডি-০৩৯৭’ নম্বরধারী ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৬০০ পিস ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

​স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন আমদানিকৃত পণ্যের আড়ালে দুই দেশের চোরাকারবারিরা মাদকসহ বিভিন্ন অবৈধ পণ্য পাচার করে আসছে। এর সাথে বন্দর সংশ্লিষ্ট কারও যোগসাজশ থাকতে পারে বলেও তারা ধারণা করছেন।

​আটক চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...