বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে পুরো বিভাগে মোট ২৫টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হলেও হবিগঞ্জ জেলায় দুর্ঘটনার হার ছিল সবচেয়ে বেশি। জেলাটিতে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মিশু এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল, দুটি জাতীয় দৈনিক এবং নিসচা’র নিজস্ব শাখা সংগঠনের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এতে অপ্রকাশিত ও অনুমেয় দুর্ঘটনাগুলোকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, নিহতদের মধ্যে ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭ জন সিএনজি অটোরিকশা ও টমটম চালক এবং যাত্রী ছিলেন। এ ছাড়া বিভিন্ন যানবাহনের ৮ জন চালক এবং রাস্তা পারাপারের সময় ৮ জন পথচারী প্রাণ হারিয়েছেন।
নিসচা’র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে দ্রুত কার্যকর সংস্কার ও ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...