বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা সদরের কেজি স্কুল এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ফুটবল প্রতীকের বিজয়ের পক্ষে নানা স্লোগান দেন এবং প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এলাকায় গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়।
শিমুলের সমর্থক ট্যাংরাখোলা গ্রামের মিথুন কাজী, চন্ডিবর্দি গ্রামের হাসিবুল হাসান, পুরতন মুকসুদপুর গ্রামের শান্ত মিয়া এবং রিশাতলা গ্রামের শ্যামল বিশ্বাস বলেন, আশ্রাফুল আলম শিমুল বর্তমানে কারাবন্দী থাকলেও সাধারণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা অত্যন্ত দৃঢ়। তারা দাবি করেন, তিনি অতীতে তিনটি নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিবারই সাধারণ মানুষের বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও জনগণের ভালোবাসায় তিনি বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শোভাযাত্রা শেষে আশ্রাফুল আলম শিমুলের ১৫ বছর বয়সী কিশোর পুত্র খায়রুল আলম সায়াদ আবেগঘন বক্তব্যে বলেন, “আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমি একজন সন্তান হিসেবে গভীরভাবে অনুভব করেছি। আমার বিশ্বাস, এই ভালোবাসা আজীবন আমাদের সঙ্গে থাকবে। আমার বাবা বর্তমানে মিথ্যা মামলায় কারাবন্দী—এ বিষয়ে মুকসুদপুর ও কাশিয়ানীবাসী সবাই অবগত। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে আমার বাবা, আপনাদের ভাইকে মুক্ত করে আনতে পারবো।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...