Logo Logo

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার


Splash Image

ফরিদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর কোতোয়ালি থানাধীন বাদামতলী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেজর সোহেল রানার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অংশ নেয়।

অভিযান চলাকালে শুভ (২৯), পিতা—শুকুর মোল্লা, গ্রাম—আলিপুর রাজ্জাকের মোড়, থানা—কোতোয়ালি, জেলা—ফরিদপুরকে ধাওয়া করা হলে সে পালানোর চেষ্টা করে। এ সময় তার কাছে থাকা একটি অস্ত্র সড়কের পাশে ফেলে দেয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি পুরাতন মোবাইল ফোন এবং হলুদ রঙের ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...