বিজ্ঞাপন
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে তাদের এই ভাষণ দেশব্যাপী সম্প্রচার করা হবে।
একই দিনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার বক্তব্যটিও বিটিভিতে সম্প্রচারের জন্য নির্ধারিত রয়েছে। রাজনৈতিক দলগুলোর এই ভাষণকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণটি আজ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির আমির ডা. শফিকুর রহমান রাত ৯টায় জাতির উদ্দেশে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দলগুলোর দলীয় বক্তব্য ও অবস্থান তুলে ধরার সুযোগ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। এই কার্যক্রমের অংশ হিসেবে ৮ ও ৯ ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
এর আগে গতকাল রবিবার একই উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ধারাবাহিক এই কর্মসূচির মধ্য দিয়ে দলগুলো তাদের নির্বাচনী পরিকল্পনা ও গণভোট নিয়ে অবস্থান জনগণের সামনে তুলে ধরছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...