Logo Logo

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার

ঢাকার ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ


Splash Image

ছবি : সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


বিজ্ঞাপন


সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই নিরাপত্তা পরিকল্পনার কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্রকে বিশেষভাবে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের গায়ে থাকবে 'বডি ওর্ন ক্যামেরা'। এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

নিরাপত্তা বিন্যাস সম্পর্কে তিনি আরও জানান, ডিএমপি এলাকায় মোট ১৬১৪টি কেন্দ্রকে 'গুরুত্বপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়েছে, যেখানে ৪ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

নির্বাচন উপলক্ষে ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্যকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। ভোটগ্রহণের দিন পুরো শহর জুড়ে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে কমিশনার আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...