বিজ্ঞাপন
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামবাসীর আয়োজনে এক জনসভায় তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন।
জনসভায় সেলিমুজ্জামান সেলিম বলেন, ভোটারদের একটি মূল্যবান ভোটই নির্ধারণ করবে আগামী ৫ বছরের গোপালগঞ্জের ভাগ্য এবং এলাকার উন্নয়ন। বেকারদের কর্মসংস্থান হবে কি না কিংবা এলাকার মানুষ শান্তিতে থাকবে কি না—তা এই ভোটের মাধ্যমেই নিশ্চিত হবে। তিনি ভোটারদের নিকট ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ জানান।
বিএনপি প্রার্থী আরও বলেন, তিনি কেবল সংসদ সদস্য হতে নয়, বরং জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে কাজ করতে চান। নির্বাচিত হলে তিনি কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার দীর্ঘদিনের বেকার সমস্যা সমাধান এবং রাস্তা-ঘাটের অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। জনগণের সুখে-দুঃখে একজন সেবক হিসেবে সবসময় পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. হিরো মৃধা। এছাড়া মো. ইনামুল হক, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম সেলিম ও সাবেক চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম ফরিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাতকান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই নির্বাচনী জনসভায় সংহতি প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...