বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তিনি নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সদের করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের কড়া নির্দেশ দেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি পুলিশ বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান।
উক্ত ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শামছুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রায়হান গফুর।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আজমীর হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই প্যারেডে অংশগ্রহণ করেন।
নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ফরিদপুর জেলা পুলিশের এই প্রস্তুতি সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস জোগাবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...