Logo Logo

বরিশাল-৬ আসনে প্রচারণার শেষ মুহূর্ত, বড় তিন দলের শো-ডাউন আজ


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ সময়ে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নিজেদের শক্তির জানান দিতে প্রস্তুতি সম্পন্ন করেছে বড় তিনটি রাজনৈতিক দল।


বিজ্ঞাপন


আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) পৃথক তিনটি ভেন্যুতে গণমিছিল ও জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ৩টায় জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাদের সমাবেশের ডাক দিয়েছে। এরপর বিকেল ৪টায় সরকারি কলেজ মাঠে জনসভা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবশেষে বিকেল ৫টায় হেলিপ্যাড মাঠে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনী মাঠের প্রধান এই তিন প্রতিদ্বন্দ্বী দলই আজকের সমাবেশের মাধ্যমে নিজেদের জনসমর্থন ও সাংগঠনিক শক্তির চূড়ান্ত মহড়া দিতে চায়। প্রতিটি ভেন্যুতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির লক্ষ্যে দলগুলো ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিজ নিজ দলের মনোনীত প্রার্থীরা এই গণমিছিল ও সমাবেশে নেতৃত্ব দেবেন।

এর আগে প্রচারণার শেষ মুহূর্তের কৌশল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার রাতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। এসব সভায় তারা সুষ্ঠুভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৬ আসন থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই তারা এলাকা চষে বেড়ালেও আজকেই উপজেলা পর্যায়ে তাদের শেষ বড় শো-ডাউন হতে যাচ্ছে। শান্তিপূর্ণভাবে এসব কর্মসূচি সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...