Logo Logo

গোপালগঞ্জে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিভা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার।

আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন এবং পরে বিজয়ীদের মাঝে মেডেল ও সনদ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি শাখা) দিলীপ কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) নার্গিস আরা এবং সিনিয়র শিক্ষক সুজন সরকার।

এছাড়াও সিনিয়র শিক্ষক কালিদাস বিশ্বাস, আজমীরা খানম, মোঃ হুমায়ুন কবীর, সহকারী শিক্ষক সদানন্দ বিশ্বাস ও জুয়েল রানাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ ও যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...