Logo Logo

সোনাগাজীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Splash Image

ছবিটি এআই দ্বারা নির্মিত।

ফেনীর সোনাগাজীতে নিজ ঘর থেকে সানজিদা তাবাসসুম মীম (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের রাঘবপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা ওই গ্রামের শহীদ উল্যাহ মাস্টারের কন্যা এবং স্থানীয় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সানজিদা। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সন্ধ্যা ছয়টার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মেধাবী এই ছাত্রীর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...