Logo Logo

শেরপুরে দাঁড়িপাল্লার মিছিলে মানুষের ঢল, নেতৃত্বে মাওলানা দবিবুর


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। ভোটের মাত্র কয়েক দিন বাকি থাকতে এই আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা দবিবুর রহমানের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।


বিজ্ঞাপন


বিকেলে ধুনট মোড় থেকে শুরু হওয়া এই বিশাল গণমিছিলটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী হাজারো নেতাকর্মী ও সমর্থক ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় ধুনট মোড়ে এসে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এ সময় রাস্তার দুপাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়, যা নির্বাচনী আমেজকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়।

বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের হেভিওয়েট প্রার্থী মাওলানা দবিবুর রহমান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নাজমুল হক, রেজাউল করিম বাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, সহকারী সেক্রেটারি শফিকুর রহমান, শাহিন আলম, বায়তুলমাল সম্পাদক রফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক ইফতেখার আলমসহ স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বক্তারা সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে আপনাদের ভূমিকা রাখতে হবে।” তাঁরা এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে এবং নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা দবিবুর রহমানকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...