বিজ্ঞাপন
তিনি বলেন, “১৯৯২ সালে আমরা প্রথম ঢাকায় মহাসমাবেশ করেছিলাম। ওই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনিই আমাদের প্রথম ঢাকা যাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং রাজপথে কীর্তন করার অধিকার দিয়েছিলেন।”
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কাজী মন্টু কলেজ মাঠে অনুষ্ঠিত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে পদ্মনাভ ঠাকুর ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার সঙ্গে আমার দীর্ঘ সময় বৈঠক হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন—ওড়াকান্দির উন্নয়ন ও হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন, তিনি তা করবেন।”
নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেন, “আমি সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে অন্তত একবার ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। নির্বাচিত হতে পারলে আপনাদের সঙ্গে আলোচনা করেই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।”
তিনি আরও বলেন, “আমার দলের কোনো সদস্যের দ্বারা যদি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার কোনো মানুষ হয়রানি বা নির্যাতনের শিকার হন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে এস এম জিলানী বলেন, “আমি এমপি নির্বাচিত হলে সর্বপ্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং নারী উন্নয়নে কাজ করবো।”
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...