Logo Logo

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ সদস্যের ছাত্রদলে যোগদান


Splash Image

ঝালকাঠি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ ১৫ জন সদস্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার সদস্য সচিব রাইয়ান বিন কামালের নেতৃত্বে এই তরুণরা ছাত্রদলের পতাকাতলে সমবেত হন। ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নতুন সদস্যদের হাতে ফুল দিয়ে এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নুপুর এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন।

ছাত্রদলে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম আহ্বায়ক মিরাজ ও তানভির, এবং সদস্য মেহেদী, সজিব, বাবু, রিয়াদ, নিরব, রনি, রাকির, রতন, সিয়াম, মুবিন ও হৃদয়।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রাইয়ান বিন কামাল জানান, শৈশব থেকেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং তার পারিবারিক রাজনৈতিক পটভূমিও বিএনপির সাথে যুক্ত। সেই আদর্শিক বিশ্বাস থেকেই তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সক্রিয় সদস্যদের যোগদান ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। সামনের দিনগুলোতে গণতান্ত্রিক আন্দোলনে তারা রাজপথে সাহসী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...