Logo Logo

কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু


Splash Image

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইউনিয়নের রজপাড়া সিক্স লাইন এলাকায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে রজপাড়া সিক্স লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আত্মীয়সজন সুত্রে জানা গেছে, নিহত কুদ্দুস হাওলাদার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা। জানা যায়, তিনি বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রজপাড়া সিক্স লাইন এলাকায় রাস্তাা পারাপার সময় পিছন দিক থেকে বেপেয়া দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে আজ মঙ্গলবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত ওসি মো.রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...