Logo Logo

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, শরীয়তপুরের কাঁচিকাটা বিএনপি সভাপতিকে জরিমানা


Splash Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইউনিয়ন বিএনপির সভাপতিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কাঁচিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। কিন্তু কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াল্লেম বেপারী নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক কার্যক্রম পরিচালনা করছিলেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আচরণবিধি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...