Logo Logo

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি


Splash Image

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে এই ভাষণ একযোগে সম্প্রচার করা হবে।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণটি গত মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে।

ভাষণে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের বিশেষ আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

সিইসি তার বক্তব্যে সারাদেশে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনি সামগ্রী বিতরণের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন। বিশেষ করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্যের মোতায়েন, কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং ড্রোন নজরদারির মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি তিনি পুনরায় নিশ্চিত করবেন।

একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশনের যে সুদৃঢ় অঙ্গীকার রয়েছে, তা এই ভাষণের মাধ্যমে দেশবাসীর সামনে আবারও তুলে ধরা হবে। জনগণের ভোটাধিকারের নিরাপত্তা দিতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে—এমন বার্তাই থাকছে সিইসির এই ভাষণে।

উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ বিদায়ী ভাষণের মতো এই ভাষণে তিনি নির্বাচনকে সফল করতে সবার সহযোগিতা কামনা করবেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...