বিজ্ঞাপন
আজ বুধবার কুয়েতে পৌঁছেছেন তিনি। সভায় এসিসির সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ড প্রধানদের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দিনের সফর শেষে বিসিবি সভাপতির দেশে ফেরার কথা রয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।
এদিকে, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এশিয়ার ক্রিকেটে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে বাইরে রেখেই শুরু হয় টুর্নামেন্টটি। পরবর্তীতে বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়।
তবে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসে পাকিস্তান। দেশটির সরকার জানায়, বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতের বিপক্ষে পাকিস্তান দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুরোধ জানানো দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল।
ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় পাকিস্তানকে ম্যাচে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...