Logo Logo

ফরিদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, নিরাপত্তায় ড্রোনে নজরদারি


Splash Image

আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফরিদপুরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব–১০। ভোটারদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে দৃশ্যমান টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে আকাশপথে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব–১০-এর সিপিসি কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম।

এ সময় তিনি নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

র‍্যাব কমান্ডার জানান, নির্বাচনের দিন র‍্যাব–১০-এর সদস্যরা জেলাজুড়ে সক্রিয়ভাবে মোতায়েন থাকবেন। বিশেষ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নজরদারি চালানো হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা ভোট কারচুপির অপচেষ্টা রোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

ভোটারদের আশ্বস্ত করে তারিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যাতে কোনো প্রকার ভয়ভীতি ছাড়া উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

নির্বাচনী এলাকায় বিশেষ নজরদারির অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে তল্লাশি চালানো হবে। এই ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে দ্রুততম সময়ে বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে।

ব্রিফিংয়ের সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...