বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পাম্পে জ্বালানি তেল নিতে প্রবেশ করছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম প্রাণ হারান। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর পর স্থানীয় বাসিন্দা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাইওয়ে পুলিশ আরও জানিয়েছে, এই দুর্ঘটনার প্রেক্ষিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...