বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নেন। পরে সেগুলো নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং জামায়াত সমর্থিত জোটের খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ।
নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৪ আসনে কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৮৩৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৬৪৫ জন। এছাড়া রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৯৪ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৬৬১ জন এবং মহিলা ভোটার ৪৭ হাজার ২০৩ জন।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার চারটি নির্বাচনী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে মোতায়েন রয়েছে ২৬ প্লাটুন সেনাবাহিনী, ৭ প্লাটুন বিজিবি, ৬টি র্যাব টিম, বিপুলসংখ্যক আনসার ও কোস্টগার্ড সদস্য, দেড় হাজার পুলিশ সদস্য এবং ৩০ জন ম্যাজিস্ট্রেট।
সংশ্লিষ্টরা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...