বিজ্ঞাপন
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— ফরিদপুর-৩ (সদর) আসনের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আল আমিন এবং ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের আশাপুর মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম।
অভিযোগের প্রেক্ষিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ওই দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। তাদের পরিবর্তে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, ভোটকেন্দ্রে আইনবহির্ভূতভাবে বহিরাগতদের অনুপ্রবেশের সুযোগ দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কেন্দ্রগুলোতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...