বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত ‘মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র’ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের সবার এবং বিশেষ করে প্রশাসনের পবিত্র দায়িত্ব। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভোটদান প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে। সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করার মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি এখনো আমার নজরে পড়েনি। তবে পর্দার আড়ালে কোনো ধরনের কারসাজি হলে জনগণ তা রুখে দেবে।
পরিদর্শনকালে সাংবাদিকরা শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি ভিন্ন কথা বলেন। মির্জা আব্বাস জানান, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই এবং তিনি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাননি।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা। উল্লেখ্য, ঢাকা-৮ আসনে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...