Logo Logo

১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ, বন্ধ হয়নি কোনো কেন্দ্র : ইসি


Splash Image

সারাদেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


বিজ্ঞাপন


রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের ভোটারদের মধ্যে ভোটদানের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

ইসি সচিবের দেওয়া তথ্যমতে, দেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে এই গড় হিসাব নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ জনপদে ভোটারদের উপস্থিতি ও আগ্রহ কিছুটা বেশি দেখা যাচ্ছে।

সার্বিক ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। সারাদেশে কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করা হয়নি। বিচ্ছিন্ন কিছু উত্তেজনার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নির্বাচন কমিশন থেকে আরও জানানো হয়েছে যে, বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই এবং ভোটাররা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মাঠ পর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কমিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

যেসব কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে, সেখানে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে ইসি সচিব আশ্বস্ত করেছেন। নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে, বিকেলের মধ্যে ভোট কাস্টিংয়ের হার আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...