Logo Logo

নরসিংদীতে ৫ আসনে বিএনপির বিজয়,গণভোটে হ্যাঁ


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেখা গেছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

নরসিংদী-১ (সদর)

এ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬০,৬৭৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯২,৯৩০ ভোট।

মোট ভোটার: ৪,৭২,৬৯১ | কেন্দ্র: ১৪২ | ভোট কাস্ট: ৫৮.৮২%

নরসিংদী-২ (পলাশ)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান পেয়েছেন ৯২,৩৫২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫,১৬১ ভোট।

মোট ভোটার: ২,৮৩,৭৭৯ | কেন্দ্র: ৯১ | ভোট কাস্ট: প্রায় ৫৫%

নরসিংদী-৩ (শিবপুর)

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১,৪১৫ ভোট।

স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা (হাঁস) পেয়েছেন ৪৫,৪০১ ভোট।

মোট ভোটার: ২,৮০,৯২৯ | কেন্দ্র: ১০১ | ভোট কাস্ট: ৬১%

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব)

বিএনপির প্রার্থী ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১,৬১,৯১২ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৬,৪৪৫ ভোট।

মোট ভোটার: ৪,২২,৮৩৫ | কেন্দ্র: ১৬২ | ভোট কাস্ট: ৫৩.৬%

নরসিংদী-৫ (রায়পুরা)

বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক মো. আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১,৩৫,৫১২ ভোট।

রিকশা প্রতীকের প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ৪৩,৬৮২ ভোট।

মোট ভোটার: ৪,৮৭,৭১৩ | কেন্দ্র: ১৬৭ | ভোট কাস্ট: ৪৯.৫%

ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদ্‌যাপন করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...