বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্র বহনের অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী দাবি করেন। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে কিছু ক্ষুব্ধ লোকজন তাকে আটক করে দুই চোখ উপড়ে ফেলাসহ মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...