বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শরীয়তপুরের তিনটি আসনেই অন্যান্য সব দলের প্রার্থীদের বিপুল ব্যবধানে পরাজিত করে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয় ছিনিয়ে নিয়েছেন। এই নির্বাচনে ১০টি রাজনৈতিক দলের ১৭ জন প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
শরীয়তপুর–১ আসন
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী জালালুদ্দিন আহমদ পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। সাঈদ আহমেদ আসলাম ১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
শরীয়তপুর–২ আসন
শরীয়তপুর–২ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। শফিকুর রহমান কিরণ ৫৮ হাজার ৯২২ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
শরীয়তপুর–৩ আসন
এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিশাল জয় পেয়েছেন। তিনি ১ লাখ ৭৫ হাজার ১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ফলে মিয়া নুরুদ্দিন অপু ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন।
নির্বাচনে বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দল অংশগ্রহণ করে। তবে ভোটারদের রায় শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীদের পক্ষেই গেছে। ফলাফল ঘোষণার পর জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...