Logo Logo

শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ


Splash Image

স্টিফান ডুজারিক। ছবি: সংগৃহীত

শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষে বাংলাদেশকে পূর্ণ সমর্থন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব সংস্থাটি।


বিজ্ঞাপন


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংসদ সদস্য নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটের জন্য জাতিসংঘ বাংলাদেশের সাধারণ মানুষকে অভিনন্দন জানাচ্ছে।

মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, "আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তিনি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে বলা হয়, জাতিসংঘ বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে চায়। গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার আহ্বান জানান মহাসচিব। তিনি সবসময় রাজনৈতিক অংশীদারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন।

এদিকে, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ববাসীর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন।

কঠিন ও বিভক্তির এই সময়ে সবাইকে রমজানের মূল তাৎপর্য—ধৈর্য ও মহানুভবতা মনে করিয়ে দেন অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...