বিজ্ঞাপন
আজ ১৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
পারিবারিক সূত্র নিশ্চিত করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শেখ কবির হোসেন ছিলেন শেখ মোশাররফ হোসেন খান সাহেবের পুত্র এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা।
বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ স্বজন হিসেবে শেখ কবির হোসেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গোপালগঞ্জসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পারিবারিক পরিকল্পনা অনুযায়ী, রাজধানী থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং বীমা খাতের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...