বিজ্ঞাপন
সাক্ষাৎকালে দুই নেতা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘক্ষণ মতবিনিময় করেন। তাঁরা ফরিদপুরবাসীর সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে দুই নেতার এই হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...