বিজ্ঞাপন
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ময়েজ মঞ্জিলস্থ সংসদ সদস্যের বাসভবনে সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
মহানগর শাখার সদস্য সচিব টুটুল কুমার কুণ্ডুর নেতৃত্বে সংগঠনের আহ্বায়ক সুশান্ত কুমার বিশ্বাস শান্তসহ অন্য নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন অসিত কুমার নাগ, বিপ্লব সাহা নয়ন, দেবাশীষ দাস, শিশির দত্ত, দেবু দত্ত, পরিমল মন্ডল, বিনয় কৃষ্ণ সরকার, নারায়ণ চন্দ্র বিশ্বাস, সুশান্ত সরকার ও অজয় কুমার রায়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা চৌধুরী নায়াব ইউসুফকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সুযোগ্য নেতৃত্বে ফরিদপুরে উন্নয়নের নতুন জোয়ার সৃষ্টি হবে। আগামী দিনের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে পূজা উদযাপন ফ্রন্ট সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফরিদপুরের উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় তিনি সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আধুনিক ফরিদপুর গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...