বিজ্ঞাপন
এলাকাবাসীর মতে, সাধারণ মানুষ যেন ভয়ভীতিহীন পরিবেশে বসবাস করতে পারে, তা নিশ্চিত করাই হবে নতুন নেতৃত্বের প্রথম চ্যালেঞ্জ। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও জেলার সামগ্রিক স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা। বিভাজন নয়, বরং উন্নয়ন, শান্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাই এখন জনগনের মূল অগ্রাধিকার।
পেশায় চিকিৎসক হওয়ায় ডা. কে এম বাবরের কাছে স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের আশা করছেন গোপালগঞ্জবাসী। বিশেষ করে জেলা সদর থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা সুবিধা সহজলভ্য করার দাবি এখন জোরালো। হাসপাতালগুলোর আধুনিকায়ন ও সেবার মান বাড়াতে তিনি দৃশ্যমান ও টেকসই উদ্যোগ নেবেন—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
জনগণের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখতে চায়। বিশেষ করে মিথ্যা মামলা ও হামলা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবে রূপ পাবে বলে গোপালগঞ্জ-২ আসনের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে। কথার সাথে কাজের মিল রেখে ডা. বাবর জনবান্ধব রাজনীতি উপহার দেবেন, এটাই এখন সময়ের দাবি।
গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে জেলাটি শান্তি, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...