Logo Logo

ভারত-পাকিস্তান ম্যাচে আমন্ত্রণ পেয়েও যাবেন না বুলবুল!


Splash Image

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নিচ্ছে না। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল পাকিস্তান। নানা নাটকীয়তা ও অনিশ্চয়তার পর অবশেষে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ক্রিকেটবিশ্বের দৃষ্টি এখন শ্রীলঙ্কার কলম্বোর দিকে।


বিজ্ঞাপন


আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের টিকিট অল্প সময়েই ‘সোল্ড-আউট’ হয়ে গেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৫ হাজার আসনের সব টিকিট দ্রুত বিক্রি শেষ হওয়ায় সমর্থকদের আগ্রহ ও উন্মাদনার স্পষ্ট প্রতিফলন দেখা গেছে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা— এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি।

ম্যাচকে ঘিরে কলম্বোমুখী মানুষের ঢল নামায় স্থানীয় হোটেল ও বিমানের ভাড়ায় বড় ধরনের প্রভাব পড়েছে। বিভিন্ন সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট বিক্রি শেষ হওয়ার পরপরই কলম্বোর হোটেল বুকিং ও ফ্লাইট চাহিদা বেড়ে যায়। এর জেরে হোটেল ভাড়া ও বিমান টিকিটের দাম তিন থেকে চার গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি বড় আন্তর্জাতিক ম্যাচের সময় নতুন নয়, তবে এবারের চাপ তুলনামূলক বেশি।

এদিকে, বহুল আলোচিত এই ম্যাচটি দেখতে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ কুয়েত সফর শেষে দেশে ফিরলেও তিনি কলম্বোয় যাচ্ছেন না। ঢাকা পোস্টকে বিসিবির এক পরিচালক জানিয়েছেন, সভাপতির এখন পর্যন্ত ম্যাচ দেখতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। ফলে স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচ উপভোগের সম্ভাবনা আপাতত নেই বিসিবি সভাপতির।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক টানাপোড়েন, পূর্বের বয়কট বিতর্ক ও মাঠের প্রতিদ্বন্দ্বিতা— সব মিলিয়ে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ এবারও তুঙ্গে। মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচ-পূর্ব ও পরবর্তী আবহও সমানভাবে আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...