Logo Logo

ধর্মমন্ত্রী হিসেবে আলোচনায় রফিকুল ইসলাম জামাল


Splash Image

দেশের ধর্মীয় অঙ্গনে স্থিতিশীলতা রক্ষা, আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার এবং আলেম-ওলামাদের সঙ্গে সরকারের কার্যকর সেতুবন্ধন নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের দাবি উঠেছে। এই প্রেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের নাম আলোচনায় এসেছে। তৃণমূল নেতাকর্মী ও আলেম-ওলামাদের একটি অংশ তাকে সম্ভাব্য ধর্মমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


দলীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম জামাল দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়ে কারাবরণ এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও তার রাজনৈতিক অভিজ্ঞতার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কওমি, আলিয়া ও সাধারণ ধর্মপ্রাণ জনগোষ্ঠীর সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় রাখতে তিনি ওলামা দলের নেতাদের সঙ্গে সমন্বয়মূলক ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ও আলেম সমাজের কয়েকজন প্রতিনিধি মনে করেন, এক দশকেরও বেশি সময় ধরে দলের ধর্মবিষয়ক উইং পরিচালনার অভিজ্ঞতা তাকে দেশের ধর্মীয় কাঠামো ও প্রতিষ্ঠানের বিষয়ে সম্যক ধারণা দিয়েছে। বরিশাল ও ঝালকাঠিসহ বিভিন্ন অঞ্চলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতার কথাও তারা উল্লেখ করেন। ঝালকাঠি-১ আসন থেকে তার রাজনৈতিক উত্থান এবং সাধারণ মানুষের সঙ্গে সহজ যোগাযোগ তাকে জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মত দেওয়া হয়।

বিএনপির ওলামা দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেন, ধর্ম মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ ক্ষেত্র, যেখানে আবেগ ও প্রজ্ঞার সমন্বয় জরুরি। তাদের মতে, রফিকুল ইসলাম জামাল একজন সুশিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব; দায়িত্ব পেলে আলেম সমাজের দীর্ঘদিনের কিছু সমস্যার সমাধানে ইতিবাচক উদ্যোগ নেওয়া সম্ভব হতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সমর্থকদের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। সমর্থকদের দাবি, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় অঙ্গনে সংস্কার, শৃঙ্খলা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাবেন, সে বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে সংশ্লিষ্টরা মনে করিয়ে দেন।

জনআকাঙ্ক্ষা ও আলোচনার কেন্দ্রে থাকলেও বিষয়টি সম্পূর্ণভাবে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...