Logo Logo

‘সেবার হাত মানবিক সংগঠন’-এর আত্মপ্রকাশ

ঝালকাঠিতে ভিন্নভাবে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন


Splash Image

ঝালকাঠিতে এক ভিন্নধর্মী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদযাপন করেছে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “সেবার হাত মানবিক সংগঠন”।


বিজ্ঞাপন


শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে দিনটিকে নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করে সংগঠনটি। এদিন প্রথম কর্মসূচির মাধ্যমেই তারা আনুষ্ঠানিকভাবে সমাজসেবার যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠা দিবস ও ভালোবাসা দিবস উপলক্ষে সংগঠনের একদল উদ্যমী তরুণ শহরের অলিগলি ঘুরে বেড়ান। তারা অবহেলিত ও ক্ষুধার্ত পথকুকুরদের খুঁজে বের করে তাদের মাঝে খাবার সরবরাহ করেন। এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তারা প্রাণীর প্রতি সহমর্মিতা ও মানুষের নৈতিক দায়িত্ববোধের এক অনন্য বার্তা পৌঁছে দেন।

মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রীতম দাস চয়ন, সহ-সমন্বয়ক দীপক দেবনাথ তন্ময়, সদস্য কুশল সাহা, নাঈম হোসেন রাব্বি, অর্ঘ্য দেবনাথ এবং নয়ন চন্দ্র শীল।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রীতম দাস চয়ন বলেন, ভালোবাসা কেবল মানুষের গণ্ডিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বোবা প্রাণীদের প্রতিও আমাদের মমত্ববোধ থাকা প্রয়োজন। এই প্রাণীগুলো অত্যন্ত সংবেদনশীল ও বুদ্ধিমান। আমরা শিশুদের যেভাবে পরম মমতায় যত্ন করি, তেমনি এই প্রাণীগুলোর প্রতিও আমাদের যত্নশীল হওয়া দরকার।

সংগঠনটির এমন জনকল্যাণমূলক ও ভিন্নধর্মী উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রাণিকুলের প্রতি এমন ভালোবাসা প্রদর্শন করায় সংগঠনটি শহরের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। আগামীতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...