বিজ্ঞাপন
গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১-এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ রাজবাড়ী সদর থানা এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার কথা স্বীকার করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ জানুয়ারি ২০২৬ দুপুর ১টার দিকে ভিকটিম তার চাচাতো বোনের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বড়ই পাড়তে যায়। এ সময় প্রতিবেশী আবু সাঈদ কৌশলে ভিকটিমের বোনকে সরিয়ে দেয় এবং বড়ই পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি করলে প্রাণনাশের হুমকি দিয়ে সে স্থান ত্যাগ করে।
পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি করলে বিষয়টি পরিবারের নজরে আসে। এই ঘটনায় গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে ভিকটিমের মা রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-৩২) দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আবু সাঈদ পলাতক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব-১০ আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। অবশেষে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...